বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস প্রতি বছর ২৬শে মার্চ বাংলাদেশে অত্যন্ত মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।এই দিনটি আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল এবং স্মরণীয় একটি দিন।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি।স্বাধীনতার জন্য প্রায় ৩০ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন এবং ২ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছেন।এই দিনটি বাঙালি জাতির বীরত্ব এবং সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত।স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।দেশের প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো দান নয় , বরং এটি অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।বর্তমান প্রজন্মের কাছে এই...
Lessons with native speaking online language tutors